,

আবারও প্লেব্যাকে মৌসুমী

নায়িকা-মৌসুমীবিনোদন ডেস্ক: ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মৌসুমী। সিনেমার ব্যস্ততা আগের মতো আর না থাকলেও দর্শকদের হৃদয়ে এখনও জনপ্রিয়তার আসনটি ধরে রেখেছেন তিনি।

সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের একটি ছবিতে প্লেব্যাক করলেন এ নায়িকা। ছবির নাম ‘আমার বাংলাদেশ’। শিশুতোষ চলচ্চিত্র এটি।

জানা গেছে, এ ছবির একটি গানে সাতজন শিশুশিল্পীর সঙ্গে মৌসুমীও কণ্ঠ দিয়েছেন। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘দীর্ঘদিন পর অনেক শিশুর সঙ্গে একটি গানে কণ্ঠ দিলাম। মূলত পরিচালকের অনুরোধেই এটি করা। জানি না কেমন হয়েছে। তবে আমি ভালো গাওয়ার চেষ্টা করেছি।’

উল্লেখ্য, এর আগেও মৌসুমী মনতাজুর রহমান আকবরের ‘মগের মুল্লুক’, নাজমুল হুদা মিন্টুর ‘মৌসুমী’সহ আরও কয়েকটি ছবিতে গান গেয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা