,

সরাইলে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৎসজীবি নিহত

download (57)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন মৎসজীবি আনন্দ দাস (৫০)। গতকাল সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভাটেরা গ্রামের মোঃ আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আনন্দ দাস কালিকচ্ছ মনিরবাগ এলাকার গোবিন্দ দাসের ছেলে। স্থানীয় লোকাজন ও আনন্দ দাসের ছেলে সজল দাস জানায়, ধর্মতীর্থ মৎসজীবি সমবায় সমিতির সহসভাপতি আনন্দ দাস। ওই এলাকার আকাশী হাওরের মোড়ল বিল লীজ নিয়েছেন। বর্ষার পানিতে আসা মাছ ধরে রাখার জন্য বিলের দলবেড়ে (কাটাল) ভাটেরা গ্রামের মোঃ আলী মিয়ার কাছ থেকে ২৭ হাজার টাকায় পাঁচটি আম গাছের ডাল ক্রয় করেন। গতকাল সকাল ১১টায় ছেলে সজল ও রুনু মিয়ার নামের এক লোককে সাথে নিয়ে ডাল কাটা শুরু করেন। ডালের মধ্যে ডিস লাইনের জে আই তারে বিদ্যুৎ সঞ্চালিত ছিল। আনন্দ দাস বাম হাত দিয়ে ওই তার সরানোর চেষ্টাকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোঃ আলী মিয়া গাছের ডাল বিক্রির কথা স্বীকার করে বলেন, সকালে ভাত খেতে বসেছিলাম। চিৎকার শুনে দৌড়ে গিয়ে আনন্দ দাস বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছে। বাঁশের কঞ্চি দিয়ে খুঁচিয়ে তার সরিয়ে তাকে উদ্ধার করি। ততক্ষণে তিনি মারা যান।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ