,

সরাইল হাসপাতালে জনবল ও এ্যাম্বোলেন্স সংকট ! দালালদের দৌরাত্ব চরমে

Sarail Pic(Hospital) 05.08 (2)মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১০ সালে ৫০ শয্যায় উন্নীত হয়েছে। অবকাঠামোর উন্নয়ন হলেও ছয় বছরে কাটেনি জনবল ও এম্বোলেন্স সংকট। এখনো চলছে ৩৯টি সীট দিয়ে স্বাস্থ্যসেবা। তবে দালালদের দৌরাত্ব দিনদিন বেড়েই চলেছে। এক শ্রেণির প্রভাবশালী ক্লিনিক ব্যবসায়িদের কৌশলের কারনে হাসপাতালের একমাত্র ওটি (অপারেশন থিয়েটার) টি ও দীর্ঘদিন ধরে বন্ধ। উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলোতেও চলছে চিকিৎসক সংকট। জনবল সংকটের কারনে ভেস্তে যেতে চলেছে এখানকার স্বাস্থ্য সেবা। হাসপাতালের অফিস সূত্রে জানা যায়, হাসাপাতালটি ৬ বছর আগে ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর শুধু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়নি জনবলের ও সরঞ্জামের। ৫০ সীটের মধ্যে জোড়াতালি দিয়ে আছে মাত্র ৩৯টি সীট। চাহিদার তুলনায় পদায়ন হচ্ছে না চিকিৎসক ও সেবিকা। রয়েছে সরঞ্জামের সমস্যা। চিকিৎসকের পদ ২৯টি। বর্তমানে চিকিৎসক আছেন মাত্র ১৭ জন। ১২ জন চিকিৎসকের পদ এখনো শুন্য। এর মধ্যে কয়েকজন আবার প্রেষণে অন্য জায়গায় কাজ করছেন। অর্থাৎ বেতন নিচ্ছেন সরাইল থেকে। আর সেবা দিচ্ছেন অন্য শহরে। এখানে জুনিয়র কনসালটেন্ট ও এনেসথেশিয়ার চিকিৎসক নেই ১ বছর ধরে। সার্জন ডাঃ জুনাইদুর রহমান লিখন পদায়ন সরাইলে হলেও তিনি প্রেষণে কাজ করছেন জেলা সদর হাসপাতালে। এ ছাড়া নাক কান গলা (ইএনটি), আবাসিক চিকিৎসক (আরএমও), চক্ষু, চর্ম ও যৌন বিষয়ের চিকিৎসক নেই ৫ বছর ধরে। এ বিষয়ে একাধিকবার লিখেও কোন কাজ হচ্ছে না। সেবিকার (নার্স) পদ রয়েছে ১৫ টি। আছেন মাত্র ৭জন। ৮টি পদই ফাঁকা। এ ছাড়া গত ৫ বছর ধরে নেই এম্বোলেন্স। বেকার বসে বেতন নিচ্ছেন চালক। এম্বোলেন্স সংকটের কারনে রোগীদের ভোগান্তি এখন নিত্যদিনের। কোন ভাবেই কমছে না এখানে দালালদের দৌরাত্ব। বরং দিনদিন দালালদের পদচারনায় রোগীদের রক্ত চোষা বেড়েই চলেছে। স্থানীয় প্রভাবশালী কিছু ক্লিনিক মালিকের তত্ববধানে থাকায় দালালদের কাছে যেন অনেকটা অসহায় হয়ে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালনা পর্ষদের সভায় ও উপজেলা আইন-শৃঙ্খলা সভায় এম্বোলেন্স এবং দালালদের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। হয়েছে সিদ্ধান্ত। কিন্তু কোনটাই আলোর মুখ দেখেনি আদৌ। কয়েক মাস পূর্বে দৈনিক মানবজমিন পত্রিকায় দালালদের উপর ছবিসহ সচিত্র প্রতিবেদন প্রকাশের পর কিছুটা নড়েচড়ে বসেছিলেন কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদ। কিন্তু হাতের কাছে পেয়েও একাধিক দালালকে সেইদিন অজানা কারনে আইনের আওতায় আনেননি। এখন দালালরা আগের চেয়ে আরো বেপরোয়া। হাসপাতালে রোগী আসলে রিক্সা/ সিএনজি থেকে নামার আগেই দালালরা গাপটি মেরে ধরে বসে। এ চিত্র নিত্যদিনের। এনেসথেশিয়া চিকিৎসকের অভাবে হাসপাতালের ওটি-টি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ওটি কক্ষের মূল্যবান আনুষাঙ্গিক যন্ত্রপাতি অকেজো হওয়ার পথে। বঞ্চিত হচ্ছে দূরদূরান্ত থেকে আসা গরীব অসহায় গর্ভবতী মহিলারা। হাসপাতালের একাধিক সূত্র জানায়, প্রভাবশালী কিছু ক্লিনিক মালিক দালালদের দ্বারা কৌশলে এখানকার গাইনি ও এনেসথেশিয়া চিকিৎসককে দূরে রাখেন। দুজনকে না পারলে একজনকে যে কোন উপায়ে সরিয়ে রাখবেনই। ফলে তারা হাসপাতালে আসা গর্ভবতী মহিলাদের বাগিয়ে নেন নিজেদের ক্লিনিকে। ডাক্তার কল করে না আনতে পারলে অনেক সময় সেখানকার সেবিকা বা অন্যকেউ অপারেশন করে ফেলেন। ১২-১৮ হাজার টাকা বিল করেন। এভাবে গ্রাম থেকে আসা দরিদ্র লোকদের রক্ত শোষণ চলছে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, দালালদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। তাদের নজর সব সময় মহিলাদের ওটি বন্ধ রাখার দিকে। তাদের কিছু মালিক ষড়যন্ত্র করে না পারলে চাপ দিয়ে হলেও ওটি’র গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে দিবেন। আমাদের গালমন্দ করতেও তারা দ্বিধা করে না। তাদের খুঁটি নাকি খুবই শক্ত। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিনা আখতার বেগম জনবল, এ্যাম্বোলেন্স ও দালালদের সমস্যার কথা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে সকল সমস্যার বিষয়ে এ পর্যন্ত ৮ বার পত্র লিখেছি। কোন সমাধান এখনো পায়নি। আর দালালদের বিষয়ে স্থানীয় ক্লিনিক মালিকদের আস্তে জোরে কথা বলেছি। দৌঁড়ানিও দিয়েছি। তারা কথা শুনেন না। বরং কৌশল করে দালালরা রোগী সেজে টিকেট কাটা শুরু করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর