,

ব্রাহ্মনবাড়িয়া শিল্প কলা একাডেমীর আয়োজনে  চিএাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

file (7)নিজস্ব প্রতিবেদক : শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজিব। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরিফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম টিটু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উদ্বুদ্ধ করতে হবে। একটি চক্র আমাদের দেশকে পিছিয়ে নিতে কাজ করছে। তাই আমাদের এই চক্রের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে। তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা