,

সালাউদ্দিন কাদেরের স্ত্রী-পুত্রের রায় ১৪ আগস্ট

 

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ফাঁসের ঘটনায় স্ত্রী-পুত্রসহ সাতজনের বিরুদ্ধে আগামী ১৪ আগস্ট রায় ঘোষণা করবেন আদালত।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুালের বিচারক কে এম শামসুল আলম এ দিন নির্ধারণ করেন।

141802_126

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামিম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।তিনি জানান, আজ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের তারিখ নির্ধারণ করেন।তিনি আরো বলেন, মামলার বিচারকাজ চলাকালে ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

 

মামলার আসামিরা হলেন- সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী ফারুক আহমেদ, অস্থায়ী কর্মচারি নয়ন আলী, ব্যারিস্টার ফখরুল ইসলামের সহকারী আইনজীবী মেহেদী হাসান ও ম্যানেজার এ কে এম মাহাবুবুল আহসান।

এ ছাড়া আজ জামিনে থাকা আসামি ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম, মাহবুবুল আহসান, ফারুক আহমেদ ও নয়ন আলীর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

অপরদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর জামিন বহাল রাখা হয়েছে।

এদিকে আজ ঢাকার আদালতপাড়া থেকে হুম্মাম কাদের চৌধুরীকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৫ ফেব্রুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার দিন সকালেই তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ আনেন। ওই দিন তারা রায়ের ‘খসড়া কপি’ মিডিয়া কর্মীদের দেখান। তখন তারা আদালতের রায় নিয়ে কটাক্ষও করেন।

রায় ঘোষণার পরের দিন ট্রাইব্যুনালের তৎকালীন নিবন্ধক (রেজিস্ট্রার) এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে ৪ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান শাহবাগ থানায় মামলা করেন।

পরের বছরের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা