,

জামায়াতের সব প্রতিষ্ঠান নিষিদ্ধের দাবি মেননের

 
নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জামায়াত এদেশের রাজনীতিতে একটি বিষঁফোড়া। যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের নিষিদ্ধ না করার কোনো কারণ নেই। জামায়াত পরিচালিত সব প্রতিষ্ঠান নিষিদ্ধের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

meee_45338

শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত মার্কিন কর্তৃক জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আনবিক বোমা হামলার ৭১তম বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, পিস স্কুল, রেটিনা কোচিংসহ তাদের প্রতিষ্ঠানগুলো বারবার বন্ধের কথা বলা হলেও সেগুলো এখনো চোখের সামনে চলছে। তাদের অর্থনৈতিক শক্তিকে নিষিদ্ধ করতে হবে। বিএনপি জামায়াত সরকারের সময় সমাজকল্যাণমন্ত্রী মুজাহিদ শতশত এনজিও অনুমোদন দেন। যেগুলো ইসলামী নাম দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এসব এনজিওর কার্যক্রমে নজরদারির আহবান জানান তিনি।

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ এমএম আকাশ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেলিন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে