,

বিএনপি স্বৈরাচার, আ.লীগের জনপ্রিয়তা শূন্য : এরশাদ

esrshadরংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেছেন, বিএনপি স্বৈরাচারী দল। তারেক জিয়ার নাম শুনলে মানুষ ভয় পায়। আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাই জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।

শানিবার রাতে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় এরশাদ আরো বলেন, তার শাসন আমলে নুর হোসেন ও ডাক্তার মিলন মারা যাওয়ায় তাকে স্বৈরাচার বলা হয়। এখন প্রতিদিন কত মানুষ মরছে তার কোনো হিসাব নেই। তাহলে কে স্বৈরাচার এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কোন্দল মিটিয়ে ফেলতে নির্দেশ দিয়ে নেতাকর্মীদের বলেন। এই কোন্দলের কারণে দল সামনের দিকে এগুচ্ছে না। তিনি দলীয় কোন্দল নিরসন করে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল মাস্টার, মহানগর জাপা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা