,

গরু নিয়ে মুখ খুললেন মোদী

narendra-Modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতে গরু নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে উত্তেজনা। গরু রক্ষার নামে দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর অহরহ ঘটছে হামলার ঘটনা। কিন্তু এ নিয়ে পর্যন্ত কোনো কথা বলেননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে শনিবার মুখ খুলেছেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, যারা গো-রক্ষার নামে নামে যা ইচ্ছে তাই করছে তারা সমাজবিরোধী। দিল্লির টাউন হলে এসব ‘গো-রক্ষকদের’ কড়া সমালোচনা করেন তিনি।

মোদী বলেন, ‘গরু রক্ষার নাম করে যারা দোকান খুলে বসেছে, আমি সেই লোকগুলোর উপর ক্ষুব্ধ।’ এরপরই তিনি বলেন, হত্যার কারণে গরু মরছে না। প্লাস্টিকের মতো আবর্জনা খেয়েই এত গরু মরছে। যদি কেউ সত্যি গরুর সেবা করতে চান, তাদের উচিত যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা।

এই স্বঘোষিত গো-রক্ষকদের তথ্যপঞ্জি তৈরি করে রাজ্য সরকারগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশও দিয়েছেন মোদী। এছাড়া ভারতের বর্তমান অর্থনীতির প্রশংসা করেন মোদী।

উল্লেখ্য, ভারতে গরু নিয়ে মুসলিমদের ওপর একের পর এক হামলার কারণে কঠোর সমালোচনায় পড়েছে মোদী সরকার। খোদ যুক্তরাষ্ট্র পর্যন্ত বিষয়টি নিয়ে ভারতকে সতর্ক করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা