,

আইএসের কাছ থেকে সিরিয়ার মানবিজ শহরের দখল নিলো বিদ্রোহীরা

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন সমর্থিত কুর্দি ও আরব বিদ্রোহী যোদ্ধাদের জোট দ্য সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিজ শহরের ওপর ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে।

39248857d42165ff62a0773c77bb085a-57a5b208d722f
ভৌগোলিক কারণে মানবিজ খুবই গুরুত্বপূর্ণ। শহরটি তুরস্ক সীমান্তে অবস্থিত। প্রায় দুই বছর ধরে এটি আইএস-এর দখলে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার তত্ত্বাবধায়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মানবিজ শহরে এখনও কিছু আইএস সদস্য রয়েছে।
মানবিজের মধ্য দিয়ে রাক্কা থেকে তুর্কি সীমান্ত এবং আলেপ্পোর আইএস দখলীকৃত এলাকায় জঙ্গিগোষ্ঠীটি সংযুক্ত থাকত এবং রসদ সরবরাহ করত।
মার্কিন সমর্থিত শক্তিশালী সশস্ত্র কুর্দি সংগঠন ওয়াইপিজি সহ দ্য সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস দুই মাস আগে আইএস-এর কাছ থেকে মানবিজ শহরের দখল নিতে লড়াই শুরু করে। জুনের মানবিজের একাংশের নিয়ন্ত্রণ চলে আসে বিদ্রোহীদের দখলে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, শহরের ভেতর থেকে সাধারণ সিরীয়রা বেরিয়ে আসছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে, আইএস শহর ছাড়ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা