,

পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়া সহজ কাজ নয়: মুন

 

 

আন্তর্জাতিক ডেস্ক :আর একটি হিরোশিমা যেন না সৃষ্টি হয়, তা নিশ্চিত করতে অস্ত্রে সমৃদ্ধ দেশগুলোকেই তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

4822b8525461aead948272f75c386c13-57a5c488276bb

হিরোশিমা দিবসের ৭১তম বার্ষিকীতে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত স্মরণসভায় তার এই বার্তা পড়ে শোনানো হয়। জাতিসংঘ মহাসচিবের বার্তা পাঠ করে শোনান তার মুখপাত্র। বার্তায় মুন বলেন, ‘পৃথিবীকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা সহজ কাজ নয়। অস্ত্রে সমৃদ্ধ রাষ্ট্রগুলোকে নিশ্চিত করতে হবে যেন আরও একটি হিরোশিমা সৃষ্টি হতে না পারে।’

পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা রুখতে, সব রাষ্ট্রের প্রতি সংলাপের ঐক্যবদ্ধ ক্ষেত্র তৈরীর আহ্বান জানান তিনি। মুনের বার্তায় আরও বলা হয়, ‘আজকের দুনিয়ায় হিবাকুশাদের (আণবিক হামলায় বেঁচে যাওয়া মানুষেরা) মতো সাহস ও শক্তি অনেক বেশি প্রয়োজন।’ উল্লেখ্য, আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, জাপানে এখনও ১ লক্ষ ৭৪ হাজার ৮০ জন হিবাকুশা বেঁচে আছেন, তাদের গড় বয়স ৮০ বছর।

স্মরণসভায় ৯১ টি দেশের প্রতিনিধিরা যোগ দেন যাদের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো অস্ত্রে সমৃদ্ধ দেশগুলোও ছিলো। এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা