,

ও-লেভেল এ-লেভেল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে:- ব্রিটিশ কাউন্সিল

 
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের অফিস সাময়িকভাবে বন্ধ থাকলেও ইংলিশ মিডিয়াম স্কুলের ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থীদের (ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস এবং পিয়ারসন এডেক্সেল) পরীক্ষা যথাসময়ে এবং নির্ধারিত জায়গায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।

142411_17
শনিবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিল এখনও বন্ধ রয়েছে। তবে দৈনন্দিন দাফতরিক কাজ দূরে বসে সম্পন্ন করা হচ্ছে। দেশব্যাপী ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম ও সেবা অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব বিট্রিশ কাউন্সিলের অফিস আবারো চালু করার হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে এক লাখের বেশি শিক্ষার্থীর পরীক্ষা পরিচালনা করে থাকে ব্রিটিশ কাউন্সিল। ইংলিশ মিডিয়াম স্কুল, অভিভাবক এমন কী সব ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থীদের নিশ্চিত করে ব্রিটিশ কাউন্সিল জানাতে চায় যে, পরীক্ষা যথাসময়ে এবং নির্ধারিত জায়গায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত সবধরনের কাজ অব্যাহত রয়েছে।
ব্রিটিশ কাউন্সিল জানায়, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস নভেম্বর ২০১৬-এর নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ আগস্ট করা হয়েছে। স্কুল থেকে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে। প্রাইভেট ক্যান্ডিডেটরা www.britishcouncil.org.bd – ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং দিনাজপুরের সব পরীক্ষার্থীদের জন্যই এসব সেবা দিয়ে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল।
২০১৬-এর আগস্ট ও সেপ্টেম্বরে আইইএলটিএস পরীর্ক্ষীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া এখনো চালু রয়েছে। আইইএলটিএস পরীক্ষার্থীদের ielts.britishcouncil.org- এ গিয়ে নিবন্ধন করতে হবে। এছাড়া নির্ধারিত তারিখে আইইএলটিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা থেকে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেয়া যাবে। পরীক্ষা দেওয়ার পর যে কোনো ধরনের তথ্যের জন্য ব্রিটিশ কাউন্সিল কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।
সাময়িকভাবে অফিস বন্ধ থাকা অবস্থায় গ্রাহকরা ব্রিটিশ কাউন্সিলের কাস্টমার সার্ভিসের ইমেইল আইডিতে [email protected] -মেইল করলে যত দ্রুত সম্ভব ফিরতি ই-মেইলের মাধ্যমে তথ্য জানিয়ে দেয়া হবে। আর কার্যদিবসে +৮৮ ০৯৬৬৬৭৭৩৩৭৭ নম্বরে টেলিফোন করেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা