,

কাশ্মীরিদের সহায়তা দেয়া অব্যাহত রাখবে পাকিস্তান

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় বাহিনীর সহিংসতায় আহত কাশ্মীরিদের চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এছাড়া ভুক্তভোগীদের সহায়তার জন্য যাতে কাশ্মীরে প্রবেশের অনুমতি দেয়া হয় সেজন্য ভারতের প্রতি আহ্বান জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছেন তিনি।

2016_08_06_20_47_42_2hAQ7nBwdwp0VZNLhgPLHElclqNN6b_original

শনিবার কাশ্মীর ইস্যুতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দুই দিন আগে সার্ক সম্মেলনে পাকিস্তান গিয়ে কাশ্মীর আন্দোলনে নিহত ‘সন্ত্রাসীদের’ শহিদ না বলতে দেশটির প্রতি আহ্বান জানান ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সম্মেলনে কাশ্মীরের বর্তমান পরিস্থিকে ‘মানবিক সঙ্কট’ হিসেবে আখ্যায়িত করেন নওয়াজ শরিফ।

ভারতীয় বাহিনীর ছোড়া ছররা গুলিতে চোখ হারানো বা চোখ ক্ষতিগ্রস্তদের দ্রুত বিশেষ চিকিৎসা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর যেকোনো জায়গায় আহতদের চিকিৎসা সেবা দিতে পাকিস্তান প্রস্তুত।

ভারতীয় বাহিনী কাশ্মীরে হাসপতাল, অ্যাম্বুলেন্সসহ সাধারণ, নিরীহ ও শান্তিপ্রিয় মানুষকে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেন নওয়াজ শরিফ। কাশ্মীরের ভুক্তভোগীদের পাকিস্তান সহায়তা প্রদান অব্যহত রাখবে বলেও ঘোষণা দেন নওয়াজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা