,

ইসরায়েলি কারাগারে অনশনে শত শত ফিলিস্তিনি

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলের কারাগারগুলোতে বর্তমানে অনশন করছেন শত শত ফিলিস্তিনি বন্দি। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দিদের ক্লাব জানিয়েছে, শুক্রবার নতুন করে আরো ৮০ বন্দি খানাপিনা বন্ধ করে দিয়েছে। ফলে ফিলিস্তিনি অনশনরত বন্দিদের সংখ্যা বেড়ে ৪০৫য়ে গিয়ে দাঁড়াল। রোববার এই আন্দোলনে আরো বন্দি যোগ দেবে বলে জানা গেছে।

2016_08_06_14_56_55_VaYO0e4VdXNsbmw0ErGL5CaNFN4tXW_original

গত দুদিন ধরে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের কারাগারগুলোতে নতুন করে অনশন শুরু করেছে এসব বন্দিরা। ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতা বিলাল কায়েদের সমর্থনে তারা এই অনশন শুরু করেছে। বিলাল না খেয়ে আছেন গত ৫২ দিন ধরে।
এছাড়া ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর চালানো নানা নির্যাতন ও অমানবিকতার প্রতিবাদে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন এসব বন্দিরা। গত দু মাস ধরে বন্দিদের কোনো দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। উপরন্তু প্রত্যেক অনশনকারীকে ১৫৮ ডলার জরিমানা করা হয়েছে।

এদিকে এক ইসরায়েলি কারা কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে হামাস বন্দিদের পৃথক সেলে সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ। এমনকি তাদের মোবাইলগুলোও কেড়ে নেয়া হয়। এই ঘটনা থেকেই কারা অনশনের সূচণা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা