,

ক্যাটরিনা-সিদ্ধার্থের অম্ল-মধুর প্রেম (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বার বার দেখো সিনেমায়। কিছুদিন আগে এ সিনেমার ‘কালা চশমা’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পরই সিনেমাটি নিয়ে দর্শকদের মনে আগ্রহের মাত্রা বেড়ে গেছে।

Untitled-11470469037

এবার প্রকাশিত হলো এই সিনেমার ট্রেইলার। সম্প্রতি ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি প্রকাশিত হয়েছে। ট্রেইলার দেখে সিনেমার গল্পের নাগাল পাওয়া মুশকিল। তবে গতানুগতিক প্রেমের গল্পের মতো নয়, ট্রেইলার অনন্ত সে কথাই বলছে।

ট্রেইলারে দেখা যায়- ক্যাটরিনা-সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক। বিয়ের কথা উঠতেই শুরু হয় সমস্যা। প্রথমে রাজি হলেও, পরে বিয়ে করতে নারাজ সিদ্ধার্থ। এ নিয়ে বন্ধুর বিয়ের পার্টিতেই ঝগড়া লেগে যায়। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সিদ্ধার্থ। ঘুমের মধ্যে দেখতে পায় কয়েক বছর পরে কি হচ্ছে। পুরো ট্রেইলারজুড়ে ক্যাট-সিদ্ধার্থর অম্ল-মধুর প্রেম। রয়েছে রোমান্টিক মুহূর্তও। আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

https://youtu.be/Wiuj_GHlb64

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা