,

আমীর খসরু-সালাহউদ্দিন বিএনপির নতুন স্থায়ী কমিটিতে

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র ১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসুর মাহমুদ চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে নতুন সদস্য করা হয়েছে। বাকি দুইজনের নাম পরে ঘোষণা করা হবে।

khasru_saluddin

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নাম ঘোষণা করেন।স্থায়ী কমিটিতে আগের ১৪ জন রয়েছেন। অসুস্থতার কারণে নিষ্ক্রিয় এম শামসুল ইসলাম ও সারোয়ারি রহমানকে স্থায়ী কমিটি থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদে পরিষদে রাখা হয়েছে। এছাড়া আর এ গনি ও খোন্দকার দেলোয়ার হোসেন মারা যান এবং যুদ্ধাপরাধের দায়ে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়।

 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নতুন স্থায়ী কমিটির প্রথম এবং তার বড় ছেলে লন্ডনে থাকা তারেক রহমান কমিটির দ্বিতীয় সদস্য। ঘোষিত কমিটিতে ক্রমানুসারে অন্যরা হলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ। ক্রমানুসারে সালাহউদ্দিন স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য, তবে তার আগের ১৭ ও ১৮ নম্বর সদস্যের নাম ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর চার মাস ১৬ দিন পর শনিবার জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা