বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে

নিজস্ব প্রতিবেদক : আগামী মাস থেকে ৫০ লাখ পরিবারকে ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে কেজি প্রতি ১৫ থেকে ১৬ টাকায় চাল দেওয়া হয়।

kamrul

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে প্রায় ৫ লাখ ৩৫ হাজার টন খাদ্য শস্যের সংরক্ষাণাগার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়নে সরকারের খাদ্য অধিদপ্তর ও মদীনা পলিমার ইন্ডাষ্ট্রিজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য ও সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বের মধ্যে খাদ্য উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। ছোট এই আয়তনের দেশে ১৬ কোটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সফলতার সাথে সরকার উত্তীর্ণ হয়েছে।

তিনি বলেন, দুর্যোগের সময় মানুষ ভালোভাবে বিজ্ঞান সম্মত উপায়ে ধান, চাল সংরক্ষণ করতে পারে এজন্যই সরকার ‘মর্ডান ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে প্রায় ৫ লাখ ৩৫ হাজার টন ক্ষমতা সম্পন্ন ৮টি খাদ্য গুদাম গড়ে তোলা হবে। এ ছাড়া পারিবারিক পর্যায়ে দুর্যোগ প্রবণ ও উপকূলীয় অঞ্চলে ৫ লাখ পারিবারিক সাইলো ও বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, বর্তমানে ২০ লাখ টন খাদ্যশস্যে মজুদ করার গুদাম আছে। আগামী ২০১৮ সালে এটি ২৫ লাখ টন এবং ২০২৫ সালে ৩৫ লাখ টনে উন্নীত হবে।

কামরুল বলেন, দেশ যখন খাদ্য শিক্ষা যোগাযোগসহ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তখন এই অর্জনকে দমিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাজী মো. সেলিম, খাদ্যসচিব এ এম বদরুদ্দোজা ও বিশ্বব্যাংক গ্রুপের টাস্ক টিম লিডার ম্যানিয়েভেল সেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত