,

সরকার অনলাইন ভর্তি কার্যক্রম সম্প্রসারণ করবে

 
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অনলাইন ভর্তি কার্যক্রমকে আরো সম্প্রসারিত করা হবে।
শনিবার রাজধানীর নায়েম মিলনায়তনে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতির ওপর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

nahid
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যকে এগিয়ে নিতে শিক্ষা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। তথ্য প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, কলেজ অধ্যক্ষ, শিক্ষা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এটি কার্যকর করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, একাদশ শ্রেণির পরপর দুটি শিক্ষাবর্ষে অনলাইন ভর্তি কার্যক্রমের সফল অভিজ্ঞতা এ ধরনের উচ্চ প্রযুক্তি নির্ভর ব্যাপক কার্যক্রম পরিচালনায় শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের আত্মপ্রত্যয়ী করে তুলেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্দিষ্ট তারিখে পাবলিক পরীক্ষা শুরু ও ফল প্রকাশ, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণসহ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা, টিউশন ফি পরিশোধসহ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষায় তথ্য প্রযুক্তির প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাফল্য নিয়ে এসেছে। শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যকে এগিয়ে নিতে নিবেদিত প্রাণে দায়িত্ব পালনের জন্য মন্ত্রী শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় ঢাকা মহানগরীর সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা প্রশাসনের ব্যক্তিরা একাদশ শ্রেণিতে সদ্য সমাপ্ত অনলাইন ভর্তি কার্যক্রমের ওপর তাদের মতামত তুলে ধরেন।

কর্মশালায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাহ হোসাইন এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে