বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কমিটিতে নেতাদের স্ত্রী, কন্যা, পুত্র, পুত্রবধূ

 

নিজস্ব প্রতিবেদক : দলের ষষ্ঠ কাউন্সিলের প্রায় সাড়ে চার মাস পর নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিসহ পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন দলটির বিভিন্ন জ্যেষ্ঠ নেতার স্ত্রী, মেয়ে, ছেলে ও ছেলের বউ।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন দলটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদি লুনা।

bnp1470484435

নির্বাহী কমিটিতে মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী নির্বাহী কমিটিতে পদ পেয়েছেন। হুম্মাম চৌধুরী বর্তমানে যুদ্ধাপরাধের রায় ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ হেফাজতে আছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়কে প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক হয়েছেন এবং তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীকে নির্বাহী কমিটিতে রাখা হয়েছে। নিপুণ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

বিএনপির সদ্য ঘোষিত কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালও নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। তাবিথ আউয়াল গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থিত প্রার্থী ছিলেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছোট ছেলে ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন এবং প্রয়াত সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে বিএনপির আগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোট সদস্য ৩৮৬ জন থাকলেও এবার তা বাড়িয়ে ৫৯৮ করা হয়েছে। তবে ঘোষণা করা হয়েছে ৫৯৪ জনের নাম। এর মধ্যে যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক ও সহ সম্পাদকসহ চার জনের নাম ঘোষণা করা হয়নি।

১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিএনপি ভাইস চেয়ারম্যান ১৭ থেকে বাড়িয়ে ৩৫ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ৩৬ থেকে বাড়িয়ে ৭৩ জন করা হয়েছে।

গত ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন। সেই কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী কমিটি গঠনের একক ক্ষমতা দেন কাউন্সিলররা। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে তিনি বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীকে পদায়ন করেন। এরপর তিন দফায় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক নিয়ে কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ