,

জাপানের দ্বীপপুঞ্জের কাছে চীনের নৌবহর

আন্তর্জাতিক ডেস্ক : জাপান জানিয়েছে, পূর্ব চীন সাগরে সেকাউ দ্বীপুঞ্জের কাছে জাপাননিয়ন্ত্রিত জলসীমায় প্রায় ২৩০টি নৌযানের সম্বয়নে একটি নৌবহর পাঠিয়েছে চীন। এর মধ্যে অধিকাংশই মাছ ধরার নৌকা।টোকিও জানিয়েছে, নৌবহরটিতে কোস্টগার্ডের ছয়টি জাহাজ রয়েছে, যার মধ্যে তিনটি অস্ত্রসজ্জিত।বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

japan1470482991

নৌবহর পাঠানোর প্রতিবাদ জানাতে জাপানে চীনা কূটনীতিককে তলব করা হয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগরে নিজেদের অধিকার নিয়ে স্পষ্ট অবস্থানে অনড় আছে চীন। চীনারও বিশ্বাস করে, দক্ষিণ চীন সাগর তাদের।জাপাননিয়ন্ত্রিত সেকাউ দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে থাকে চীনও। এ নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। চীনারা এ দ্বীপটিকে দিয়াউ দ্বীপপুঞ্জ নামে ডেকে থাকে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নৌবহর পাঠিয়ে এ অঞ্চলে একতরফা উত্তেজনা বাড়াচ্ছে চীন।

এক দশকেরও কম সময় আগে পূর্ব চীন সাগরের প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে যৌথ আলোচনা করে জাপান ও চীন। দেশ দুটি বিভক্ত হয়েছে পূর্ব চীন সাগর দিয়ে। তবে তখন থেকে সেকাউ দ্বীপপুঞ্জ নিয়ে তাদের মধ্যে উত্তেজনাও বাড়ে। এ দ্বীপে কোনো জনবসতি নেই।

সাম্প্রতিক বছরগুলোতে সেকাউ দ্বীপপুঞ্জ ঘিরে জাহাজ পাঠানো বাড়িয়েছে চীন। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে জাপান কী ধরনের ব্যবস্থা নেয়, হয়তো তা যাচাইয়ের চেষ্টা করছে চীন।

দক্ষিণ চীন সাগরের পুরো মালিকানা দাবি করে থাকে চীন। এ দাবি প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কিন্তু সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক সালিশ আদালত এক রায়ে বলেছেন, এ সাগরের মালিকানা দাবির পক্ষে ঐতিহাসিক সত্য ভিত্তি নেই চীনের। মামলাকারী ফিলিপাইন এ রায়ে জিতে যায়। কিন্তু চীন এ রায় প্রত্যাখ্যান করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা