,

হালাল সুপারমার্কেট বন্ধ হতে পারে যে কারণে…

halalফ্রান্সের রাজধানী প্যারিসে একটি হালাল সুপারমার্কেটকে শূকরের মাংস ও এলকোহল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, যদি তারা তা না করে তাহলে ওই সুপারমার্কেট বন্ধ করে দেয়া হবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, কলোম্বস এলাকায় গড়ে উঠেছে দ্য গুড প্রাইস নামের মিনি মার্কেট। তারা তাদের লিজের শর্ত অনুসরণ করছে না। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এটি একটি জেনারেল ফুড স্টোর হবে একথা বলে লিজ নিয়েছিল সংশ্লিষ্টরা। কিন্তু তারা তার ব্যত্যয় ঘটিয়ে এটিকে হালাল সুপার মার্কেট হিসেবে গড়ে তোলে। কলম্বস-এর মেয়র নিকোলে গুয়েতা সম্প্রতি ওই মার্কেটে নিজে গিয়েছিলেন। তিনি এর মালিকের কাছে বিভিন্ন রকম খাদ্যপণ্য চান। বলেন, এলকোহল মিশ্রিত ও হালাল নয় এমন মাংস দিতে। কিন্তু তারা তা দিতে পারে নি। একই অভিযোগ স্থানীয় অধিবাসীদের। তারা এ নিয়ে অভিযোগ করেছেন। বলেছেন, ওই মার্কেটে গিয়ে সব রকম পণ্য পাওয়া যায় না। ফলে মেয়রের মুখপাত্র বেসনার্ড বলেছেন, আমরা সব রকম পণ্য চাই। আমরা আলাদা করে এমন কোন এলাকা চাই না যেখানে শুধু হালাল পণ্য পাওয়া যাবে। আবার এমন এলাকাও চাই না যেখানে হালাল পণ্য পাওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা