,

অজিদের হারিয়ে শ্রীলংকার ইতিহাস

249189স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিনেই জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিজেদের করে নিল লংকানরা।

শনিবার দুই সেশনের মধ্যেই ২২৯ রানের জয় তুলে নেয় শ্রীলংকা। এর আগে তিন টেস্ট সিরিজের প্রথমটি জেতায় ম্যাথুসরা ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে শ্রীলংকা। বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথের হ্যাটট্রিক ও অফ স্পিনার দিলরুয়ান পেরেরার ৪ উইকেটে প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

৪১৩ রানের অসম্ভব টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান।

আর তৃতীয় দিনে পেরেরার ঘূর্ণিতে ১৮৩ রানে অলআউট হয় স্মিথরা। ৭০ রানে ৬ উইকেট পেরেরার। ক্যারিয়ারের সেরা বোলিং। ১১ টেস্টের ক্যারিয়ারে ম্যাচে এই প্রথম ১০ উইকেট পেলেন পেরেরা। ম্যাচের সেরার পুরস্কার তার।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হেরাথের। ম্যাচে ৬ উইকেট প্রথম টেস্ট জেতানো বোলারের।

সেই ১৯৯৯ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত ৩ ম্যাচের সিরিজ ১-০ তে জিতেছিল লংকানরা। সেবার স্টিভ ওয়ার দলকে প্রথম টেস্টে হারায় সনাৎ জয়সুরিয়ার শ্রীলংকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা