,

ডিএমপির ‘ভাড়াটিয়া পরিচয়পত্র’ বাসাভাড়া নিতে লাগবে

dmp_নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় বাসাভাড়া নিতে এখন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া ‘ভাড়াটিয়া পরিচয় পত্র’ লাগবে।

শনিবার সকালে ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা জানান।

কমিশনার বলেন, ইতিমধ্যে আমরা ২০ লাখ ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ করেছি। এসব ফর্ম পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের ডিএমপির পক্ষ থেকে ভাড়াটিয়া আইডি দেয়া হবে। একজন ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাবে, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানিয়ে দিবে।

বাড়ী মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে পারেন।

নগরীতে পুলিশের তল্লাশি অভিযানে ব্যাপারে আছাদুজ্জামান বলেন, রাজধানীবাসীর নিরাপত্তায় এলাকায় এলাকায় ব্লক রেইড চলছে। সঠিক পরিচয় পত্র দেখাতে পারলে কাউকে যেন হয়রানি না করা হয় সে ব্যাপারে সব পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। তারপরও কেউ হয়রানি হলে সরাসরি আমাদের ডিএমপি ওয়েবসাইটে দেয়া নম্বরে ফোন করুন, আমরা ব্যবস্থা নেবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে