,

দুই বাংলার সোহানা সাবা

20160806032520নাচের মাধ্যমে সাবার মিডিয়াতে ক্যারিয়ার শুরু। বাবা-মায়ের হাত ধরেই তিনি মিডিয়াতে পা রেখেছেন। মন কারা রুপ আর অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সময়ের আর চরিত্রের প্রয়োজন নিজেকে ভেঙেছেন বহুবার। তার প্রমাণ রয়েছে তার অভিনীত চলচ্চিত্রে।

টেলিভিশন নাটক আর ঢাকাই চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই সাবা। পাড়ি জমিয়েছেন ওপার বাংলাতেও। অভিনয়ের জন্য বাংলাদেশের দর্শকদের কাছে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি কলকাতার দর্শকদের ভাবনার পোকা হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।  সুদক্ষ অভিনয়ের মাধ্যমে তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন।১৭ জুন কলকাতার ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার চলচ্চিত্রটি। টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।  এই ছবির মাধ্যমে নিজের বলয় ভেঙেছেন সাবা। সম্প্রতি প্রকাশিত ছবিটির একাধিক গান ও ট্রেলারে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে। অয়ন চক্রবর্তী পরিচালিত ছবিতে সাবার সহশিল্পী ইন্দ্রনীল, রজতাভ দত্ত, চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটির এই রাত শিরোনামের গানে সাবাকে বেশ খোলামেলা পোশাকে আবিষ্কার করা গেছে। এ প্রসঙ্গে সাবা বলেন, ওপার বাংলার ছবিতে অভিনয় দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন পূরণ করতে পেরে আমি ধন্য। কলকাতায় প্রথমবারের মতো আমার অভিনীত ছবি মুক্তি পেতে যাচ্ছেথ এটা ভাবতে ভালো লাগছে। আমার দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারের সব প্রতিভা দিয়েই ছবিটিতে অভিনয় করেছি। আশা করি, ছবিটি দেখে টালিগঞ্জের দর্শকরা মুগ্ধ হবেন। এই ছবিতে কাজ করার সময় আমি মাথায় রেখেছি, সেই দেশে বাংলাদেশের একজন প্রতিনিধি হয়ে অভিনয় করছি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা