বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ সেকেন্ডের এক ফোন কলেই বরখাস্ত স্যামি!

sammyস্পোর্টস ডেস্ক: অধিনায়কত্বটা যখন পান, বেশ বড় চ্যালেঞ্জই ছিল তাঁর সামনে। ড্যারেন স্যামি শুধু সেই চ্যালেঞ্জই জয় করেননি, ওয়েস্ট ইন্ডিজকে দু-দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উপহার দিয়েছেন। অথচ সেই অধিনায়ককেই কিনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বরখাস্ত করল, তাও মাত্র ৩০ সেকেন্ডের একটি ফোন কলে! কাল নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এই তথ্যটা দিয়েছেন স্বয়ং স্যামিই।

ভিডিও বার্তায় স্যামি বলেছেন, ‘আমি গতকাল একটা ফোন কল পেলাম। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যানের সঙ্গে আমার মাত্র ৩০ সেকেন্ডের মতো কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, তাঁরা টি-টোয়েন্টি দলে আমার অধিনায়কত্ব পর্যালোচনা করেছেন। আমি আর দলের অধিনায়ক থাকছি না। আমার পারফরম্যান্সও দলে থাকার মতো নয়।’

২০১০ সালের এপ্রিলে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার মধ্যে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে অভিষেক হয় স্যামির। পরে ওই বছর নভেম্বরে শ্রীলঙ্কা সফরে পাকাপাকিভাবে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব পান। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হয় ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০১৩ সালের পর টেস্ট এবং ২০১৫ সালের পর আর ওয়ানডে দলে সুযোগ না পেলেও টি-টোয়েন্টি দলের তিনিই অধিনায়ক ছিলেন এত দিন। এর মধ্যে ২০১২ সালে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন, একটি আসর বাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন আরও একবার। বোর্ডের সঙ্গে সম্পর্কটা কখনোই খুব উষ্ণ ছিল না তাঁর। এ বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও পুরস্কার বিতরণী মঞ্চেই বোর্ডের বিরুদ্ধে অনেক ক্ষোভের কথা বলেছিলেন।

এত দিন পর হয়তো সেই দায়ই মেটাতে হলো স্যামিকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত