,

ফেরত পাঠানো হচ্ছে আটক ৪৪ নেপালিকে

38ec0d052118a401399d2815f5fcfa81-57a47b4aea5feঅবৈধভাবে প্রায় দুই মাস ধরে বাংলাদেশে অবস্থানের অভিযোগে আটক ৪৪ নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এ লক্ষে শনিবার (০৬ আগস্ট) সকালে তাদের ঢাকা থেকে পুলিশ হেফাজতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে নিয়ে আসা হয়। এরআগে ৪ আগস্ট রাজধানীর একটি এলাকা থেকে পাসপোর্ট ও ভিসার মেয়াদোত্তীর্ণ ওই ৪৪ নেপালিকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ওই নেপালিরা এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের সন্ধানে গত ২১ মে ভারত হয়ে বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দুই মাস ধরে তারা বাংলাদেশে অবস্থান করছিলেন। ৪ আগস্ট গোপন সংবাদ পেয়ে কয়েকটি গোয়েন্দা  সংস্থার লোকজন তাদের মিরপুর ডিওএইসএস এলাকা থেকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই ৪৪ জনের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানের অভিযোগে প্রতিদিন ২০০ টাকা হারে জরিমানা নিয়ে দেশে ফেরার ব্যবস্থা করা হতে পারে বলে জানায় সূত্র।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন  বলেন, তারা কোনো নাশকতায় জড়িত রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব বিষয়ে তাদের কোনো সংশিষ্টতা না পাওয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা