,

কাশ্মীরে নতুন সংঘর্ষে নিহত ৩

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারত অধিকৃত কাশ্মীর উপত্যকার বিভিন্ন স্থানে শুক্রবার কারফিউ অগ্রাহ্য করে সরকার বিরোধী বিক্ষোভ করেছে সেখানকার স্বাধীনতাকামী জনতা। ওইসব বিক্ষোভ লক্ষ্য করে ভারতীয় সেনারা গুলি চালালে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক মানুষ। গত মাসেই ওই রাজ্যে বিচ্ছিন্ন সেনা হামলায় নিহত হয়েছিল কমপক্ষে ৫৫ জন কাশ্মিরী।

2016_08_06_08_56_05_wJoZhSGEtJxUMiGHO5kZ6nH7EV5Ymn_original

শুক্রবার জুমার নামাজের পর রাজ্যের বুদগাম জেলার চাদুরা এলাকায় বিক্ষোভ মিছিল বের এলাকার বিক্ষুব্ধ লোকজন। তাদের মিছিলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কোনো উস্কানি ছাড়াই মিছিল লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনারা। এতে নিহত হন ৪৫ বছরের মোহাম্মদ মকবুল নামের এক কাশ্মিরী। তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উপত্যকার অন্যান্য স্থনেও তীব্র আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় খানসাহেব জেলায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাদের গুলিতে নিহত হন জহুর আহমদ নামের একজন। কাশ্মীরের সপোরে এলাকায় আরো একজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে তার পরিচয় জানা যায়নি।

গত মাসের গোড়ার দিকে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের তরুণ নেতা বুরহান উয়ানিকে গুলি করে হত্যা করার পর ভারত বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছিল গোটা উপত্যকা। গত চার সপ্তহের ওই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫৪ কাশ্মিরী নিহত এবং আরো ৩ হাজারের বেশি আহত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা রাজ্যে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় সংবাদপত্র, মোবাইল ও ইন্টারনেট সেবা।

এদিকে গত দুদিন আগে অর্থাৎ বুধবার কোনো কারণ ছাড়াই এক নিরপাত্তা প্রহরীকে গুলি করে হত্যা করেছিল ভারতীয় সেনারা। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা