,

ধানমণ্ডিতে তিন ইংলিশ মিডিয়াম স্কুলের শাখা বন্ধ

 

 
নিজস্ব প্রতিবেদক : অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকায় তিনটি ইংলিশ মিডিয়াম স্কুলের তিনটি শাখা বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। স্কুলগুলো হলো- সানিডেল স্কুল, আর্থ হাউজ অলটারনেটিভ এবং সাউথব্রিজ স্কুল।

 

07628efb25814b0a18fcab96e81123f3-57a4ef63178ed
বৃহস্পতিবার রাজউকের উচ্ছেদ অভিযানে এ স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন।ধানমণ্ডির ৬/এ সড়কের ৫৯ নম্বর প্লটে দুটি পৃথক তিন তলা ভবনে গড়ে উঠেছিল সানিডেল এবং আর্থ হাউজ অলটারনেটিভ স্কুলের একটি করে শাখা।

 

নাসির উদ্দিন বলেন, আবাসিক ভবনে স্কুল পরিচালনা করলেও সানিডেল কর্তৃপক্ষকে কোনও জরিমানা করা হয়নি। তবে ভবন মালিক সাব্বির আহমেদকে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ওই ভবন মালিক সাব্বির আহমেদ পাশের একটি আবাসিক ভবনে আর্থ হাউজ অলটারনেটিভ নামে একটি স্কুল চালান। আমরা তাকে ১৫ দিনের মধ্যে স্কুল সরিয়ে নিতে বলেছি।

পরে ভ্রাম্যামাণ আদালত ৭/এ সড়কের ৭৪ নম্বর প্লটের একটি আবাসিক ভবনে গড়ে ওঠা সাউথব্রিজ স্কুলের একটি শাখা বন্ধ করে দেয়।

এ সময় রাজউকের ওই ভ্রাম্যমাণ আদালত এসব ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা