,

আর্জেন্টিনায় ভবিষ্যৎ নিয়ে মুখ খুলবেন মেসি

 

 

স্পোর্টস ডেস্ক : জেরার্ডো মার্টিনোর পদত্যাগের পর আর্জেন্টিনা দলে কোচের দায়িত্ব পেয়েছেনে এদগার্দো বাউজা। এসেই কোপা ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা মেসির সঙ্গে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। গোল ডটকম জানিয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বাউজার সঙ্গে কথা বলতে পারেন মেসি।

messi.0.0

শতবার্ষিক কোপা আমেরিকার বিশেষ আসরে ফাইনালে হারের পর মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন মেসি। দারুণ ফর্মে থাকায় তাকে আরও কিছুদিন জাতীয় দলের জার্সিতে দেখতে চেয়েছিল ভক্তরা।কিন্তু চিলির বিপক্ষে ফাইনালে হেরে বিদায় বলার পর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শত অনুরোধেও ফেরা নিয়ে মুখ খুলছেন না বার্সেলোনা সুপারস্টার।

আগামী সপ্তাহেই বার্সেলোনায় সফর করবেন কোচ বাউজা । সেই সফরে আর্জেন্টাইন নতুন কোচ মেসির সঙ্গে কথা বলবেন। মেসির সঙ্গে কথা বলা নিয়ে বাউজা এক সাক্ষাতকারে বলেন, ‘মেসি কিংবা তার পরিবারের সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই। আমি মেসির সঙ্গে কথা বলার জন্য তার সঙ্গে সাক্ষাত করব। এটা তাকে বুঝানো কিংবা অন্য কোনোভাবে প্রভাবিত করার জন্য নয়। শুধু ফুটবল নিয়ে কথা বলার জন্য তার সঙ্গে দেখা করব। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তার কাছ থেকে আমি আমার কাজের ধরণ সম্পর্কে জানতে চাইব।’

আর্জেন্টিনার হয়ে ১১৩ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন মেসি। ২০০৮ সালে অলিম্পিকে গোল্ড মেডেল জিতলেও তিনটি কোপা এবং একটি বিশ্বকাপ আসরের ফাইনালে শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা