,

ফের আসছে ধুম, আমিরের বদলে সালমান?

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইস বলা হয় তুমুল কমার্শিয়াল মাসালা নির্ভর ছবি ‘ধুম’কে। ২০০৪ সালে সঞ্জয় গদবি বলিউডে অ্যাকশন নির্ভর অন্যরকম স্বাদের ছবি উপহার দিয়ে চমকে দেন সবাইকে। এরই ধারাবাহিকতায় ধুম ২, ধুম ৩ ছবিগুলোও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সর্বশেষ ২০১৩ সালে নির্মিত হয়েছে ‘ধুম ৩’। আর এরপর এবার শোনা যাচ্ছে ফের যশ রাজের ব্যানারে নির্মিত হতে পারে ছবিটির চতুর্থ সিক্যুয়াল। যেখানে আমির খানের বদলে চমক হিসেবে থাকতে পারেন সুপারস্টার সালমান খান!

2016_08_05_13_53_24_FwwvogMRcwPe8G0sVfGDOFMVhGkDym_original

গত বছরেই ‘ধুম’-এর নতুন সিক্যুয়াল নিয়ে কথা শোনা গিয়েছিল। চলতি বছরের শুরুতেই ‘ধুম’-এর নতুন সিক্যুয়ালে ভিলেন হিসেবে শোনা গিয়েছিল সুপারস্টার সালমান খান ও রনবীর সিংয়ের নাম। বিশেষ করে গত বছরে যশ রাজ ফিল্মের তরফ থেকে জানানো হয়েছিল যে ‘ধুম ৪’ সিনেমায় চমক হিসেবে থাকতে পারে সালমান কিংবা রনবীর সিং। কিন্তু পরে সালমান ‘ধুম ৪’-এ থাকার বিষয়টি নিয়ে অস্বীকার করেন। এরপর আবার বিষয়টি থমকে যায়। তবে আবারও শোনা যাচ্ছে ‘ধুম ৪’ নির্মাণ হতে পারে!

চলছে ভারতীয় মোবাইল ফেস্টিভাল, যেখানে বিচারক হিসেবে আছেন ‘ধুম’-এর নির্মাতা সঞ্জয় গদবি। গণমাধ্যমে আলাপ কালে তার থেকে উঠে আসলো ‘ধুম’-এর পরবর্তী সিক্যুয়াল নিয়ে কথা। তিনি সেখানে জানালেন, আমি সবসময়ই ধুম-এর সিক্যুয়াল নির্মাণে আগ্রহী। আমরা অবশ্যই এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।

ধুম-এর আগের সিক্যুয়ালে জন আব্রাহাম, ঋত্বিক রোশান এবং আমির খানকে ভিলেন হিসেবে দেখা গেলেও সামনে কাকে দেখা যেতে পারে, এমন প্রশ্নে নির্মতা চমক দেখাবেন বলেই আশ্বস্ত করেন।

সাম্প্রতিক সময়ে কো্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে জিজ্ঞেস করতেই নির্মাতা গদবি জানান, আসলে আমি হার্ডকোর কমার্শিয়াল আর মাসালা নির্ভর সিনেমা বানাতে বানাতে এখন ক্লান্ত। তাই চাইছি কিছু স্বাধীন চলচ্চিত্র নির্মাণের।

কমার্শিয়ালে নিজেকে প্রমাণের যে চেষ্টা ছিল তা ধুম এবং ধুম-২ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি চমকে দেয়ার মত কিছু নির্মাণের ভাবনায় আছি।

উল্লেখ্য, ২০০৪ সালে যশ রাজ ফিল্মের ব্যানারে প্রথম ‘ধুম’ ছবিটি নির্মাণ করেছিলেন সঞ্জয় গদবি। ছবিটিতে অভিষেক ও উদয় চোপড়া ছাড়াও ছিলেন জন আব্রাহাম। বলিউডে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করে ছবিটি। এরপর ২০০৬ সালে একই নির্মাতা ‘ধুম ২’ নির্মাণ করেন। তবে এ ছবিতে জন আব্রাহামের জায়গায় স্থান করে নেন ঋত্বিক রোশান। চমক হিসেবে পাওয়া যায় ঐশ্বরিয়া রাইকে। এরপর ২০১৩ সালে বিজয় কৃষ্ণ নির্মাণ করেন ‘ধুম ৩’, যেখানে ঋত্বিক রোশানের জায়গায় স্থান করে নেন ডাবল চরিত্রের আমির খান! আর ধুম-৪ -এ সত্যিই কে অভিনয় করতে যাচ্ছেন তা আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে বিশেষ চমক যে থাকছে এটা প্রায় নিশ্চিত!

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে