,

অলিম্পিক ভিলেজে ধর্ষণচেষ্টার অভিযোগে বক্সার গ্রেপ্তার

Boxer Saada Hassan of Morocco who is comস্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকের ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে উন্মুখ পুরো পৃথিবী। আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে এই মহাযজ্ঞ। অথচ তার আগেই এলো এক অনাকাঙ্খিত খবর।

ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার সকালে অলিম্পিক ভিলেজ থেকে গ্রেপ্তার করা হয়েছে ২২ বছর বয়সী মরক্কোর বক্সার সাদা হাসানকে।

পুলিশ জানায়, দুই জন ব্রাজিলিয়ান পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রিসেরিও পুলিশ স্টেশনের কর্মকর্তা ইডারডো বলেছেন, ‘কিছু সাক্ষ্য-প্রমাণের উপর ভর করেই তাকে আটক রাখা হয়েছে।’

তদন্ত কর্মকর্তা রদ্রিগো অ্যামোরিম বলছেন, ‘‘অভিযুক্ত এখন হাজতে আছে। তার মুক্তির দিনক্ষণ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।’’

এদিকে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম অলিম্পিক গেমসের। এ লক্ষ্যে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর সেজেছে বিচিত্র সাজে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা