,

সাম্বার তালে উন্মাতাল হবে মারাকানা

2016_স্পোর্টস ডেস্ক : মাস, দিন অপেক্ষার পালা শেষ। এবার অপেক্ষা ঘন্টার। ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার রাত আটটায় শুরু হবে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তবে বাংলাদেশ সময় তা শনিবার ভোর পাঁচটায়। কেমন হবে রিও অলিম্পিকের উদ্বোধন?

লন্ডন অলিম্পিকের মতো জৌলুস থাকবে কি না, তা নিয়ে থাকছে সংশয়। কারণ চরম অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে চলা ব্রাজিলে তা অসম্ভবই। লন্ডন অলিম্পিক থেকেও অনেক বাজেট কম রিওতে। তারপরও উদ্বোধনী অনুষ্ঠান নয়নাভিরাম করতে চেষ্টার ত্রুটি করবে না ব্রাজিল কর্তৃপক্ষ। অনুষ্ঠান জাঁকজমক করতে সাম্বাই মূল আকষর্ণ। ব্রাজিলের ঐতিহ্যবাহী এই নাচই নাকি উন্মাতাল করবে মারাকানাসহ গোটা পৃথিবীকেই। সুপার মডেলদের মোহনীয় নাচ ছড়াবে ভিন্ন মাদকতা।

সৃষ্টি থেকে ব্রাজিলের বেড়ে ওঠা, ফুটবলের দেশের ঐতিহ্য— সব তুলে আনা হবে তিন ঘণ্টার প্যাকেজে। তার ভেতর অবশ্য অনেকটা সময় যাবে মার্চপাস্টে। কিন্তু ঘুড়ে ফিরে আসছে সাম্বার সঙ্গে সুপার মডেলদের নাচের বিষয়টি। যা নিয়ে বেশ আত্ববিশ্বাসী আয়োজক কর্তপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে আগেই আলোচিত বিশ্বের দামি সুপার মডেল ব্রাজিলের জিসেল ক্যারোলিন বুন্দচেন। তিনি নাকি মঞ্চে নগ্ন হয়েও নাচতে প্রস্তুত। আগাম ঘোষণায় তিনি বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের কাছে সাম্বা ডান্স হল ঐতিহ্য। এ রকম একটি ঐতিহ্যের জন্য আমাকে যদি পোশাকহীন অবস্থায় পারফর্ম করতে হয় তা হলেও আমি করব। ব্রাজিল আমার জন্মভূমি। মডেলিংয়ের জন্য যদি নগ্ন হতে পারি, তা হলে দেশের জন্য হব না কেন?’ তবে এই মডেল-কন্যার আবেদন নাকি বাতিল করা হয়েছে। যদিও জোর গুজব, এটা পশ্চিমা মিডিয়াকে শান্ত রাখতেই।

সাম্বা নৃত্যে বাছাই করা হয়েছে আকর্ষণীয় একশজন মেয়েকে। তাদের পোশাকও নাকি বেশ আবেদনময়ী। তা পরলে নারী শরীরের আশি শতাংশ-ই দেখা যাবে। এমনটি স্বীকারও করেছেন ড্রেস রিহার্সেলের পর এক অলিম্পিক সংগঠক। তার মতে, ‘আমরা এমন ভাবে পোশাক তৈরি করেছি যাতে শরীরের বেশির ভাগ অংশ-ই দেখা যায়। নগ্নতা হচ্ছে সাম্বার আকর্ষণ। এটাই ব্রাজিলের রীতি’।

বিশ্বখ্যাত পিয়ানোবাদক পাওলো জোবিমের তৈরি সঙ্গীতের মূর্ছনার মধ্য দিয়ে মঞ্চে আসবেন ‘সেক্স বম্ব’ব্রাজিল-কন্যা বুন্দচেন। বোসানোভা জ্যাজ গান, ‘দ্য গার্ল ফ্রম ইপানেমা’র সঙ্গে নাচবেন তিনি। সঙ্গে একশো সঙ্গী। যাঁরা অনেকেই ব্রাজিলের উঠতি এবং পরিচিত মডেল। এই নাচের মাধ্যমে তুলে ধরা হবে ‘ফিউচারিস্ট গেটওয়ে’র সাম্বা থিম।

তবে নাচতে নাচতে বুন্দচেন তাঁর কস্টিউম নাকি সত্যিই খুলে ফেলবেন। তবে সেই কয়েক সেকেন্ডের নগ্নতা হবে আলোর ঝর্ণাতলায়। যৌনতার মায়াজাল ছড়ানোর সময় পোশাক হিসেবে থাকবে শুধু মায়াবী আলো। তেত্রিশের বুনচেন আরও কী করবেন, তা নিয়ে এখানে জোর জল্পনা!

এখন দেখার বিষয়, আসলেই কেমন হয় রিও অলিম্পিকের উদ্বোধন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে