,

আবারো ধাক্কা খেল পাকিস্তানের সেনাবাহিনী

Pakistan-Election-Armyআন্তর্জাতিক ডেস্ক : আবারো ধাক্কা খেল পাকিস্তানের সেনাবাহিনী। এবার ৩০ কোটি মার্কিন ডলারের অনুদান প্যাকেজ আটকে দিল আমেরিকা। সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের ভূমিকা সন্তোষজনক নয়, মনে করছেন খোদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। তাই পেন্টাগনের সিদ্ধান্ত, এই বিপুল আর্থিক অনুদান এই মুহূর্তে পাকিস্তানকে দেওয়া অর্থহীন।

এর আগে এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানকে ৭০ কোটি মার্কিন ডলার সাহায্য দেওয়ার কথা ছিল। মার্চ মাসে সেই অর্থও আটকে দেয় মার্কিন কংগ্রেস। ফলে মাত্র পাঁচ মাসের মধ্যে ১০০ কোটি ডলারের অনুদান হাতছাড়া হল পাক বাহিনীর।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই পেন্টাগনের কাছ থেকে এই সাহায্য পেয়ে আসছিল এবং তারাই এই তহবিল থেকে সর্বাধিক সাহায্যপ্রাপ্ত দেশ। কিন্তু যে পরিমাণ অর্থ এই দীর্ঘ সময়ে পাকিস্তানকে দেওয়া হয়েছে, জঙ্গি-বিরোধী অভিযানে পাকিস্তানের ভূমিকা ততটা উল্লেখযোগ্য নয় বলে আমেরিকা মনে করছে। তাই এই অনুদান আটকে দেওয়া হচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা