,

ট্রেনে কাটা পড়ল শিশুর হাত

ট্রেনঢাকা-চট্টগ্রাম রেলরুটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে এক শিশুর হাত কাটা পড়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শিশুটি তার মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে-বিকেলে নয়াদিল এলাকায় শিশুটি চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যায়। এতে ট্রেনের নিচে ওই শিশুর ডান হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে পাঠায়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, শিশুটির বয়স আট থেকে দশ বছর হবে। তার ডান হাতের কনুই পর্যন্ত কেটে আলাদা হয়ে গেছে। মাথায়ও মারাত্মক আঘাত পেয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ আলম জানান, শিশুটির অবস্থা খুবই সঙ্কটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা