,

শিশুকালেই ধর্ষণের শিকার ৬ লাখ ব্রিটিশ নারী

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে অন্তত ৬ লাখ নারী তাদের শিশুকালেই ধর্ষণের শিকার হয়েছেন বলে বেরিয়ে এসেছে দেশটির ক্রাইম সার্ভে বিভাগের এক প্রতিবেদনে। ব্রিটেনে এই প্রথম এ ধরনের কোনো জরিপ প্রকাশ করা হলো।

2016_08_05_21_34_27_swyEb88D8I3UoYdnaXXV66WvWSFb8y_original

শুধু তাই নয়, পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যেও লক্ষাধিক পুরুষ তাদের শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ব্রিটিশ পরিসংখ্যান কার্যালয় জানায়, তাদের দেশের ১৬ থেকে ৫৯ বছর বয়সী নারীদের ওপর জরিপ করে পাওয়া গেছে এই তথ্য। মোট ৫ লাখ ৫৭ হাজার নারী স্বীকার করেছেন যে শিশুকালেই তারা ধর্ষণের মতো যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

হিসেব অনুসারে, ইংল্যান্ড ও ওয়েলসের প্রতি ১৪ জন বয়স্কের মধ্যে একজন শিশু থাকাকালে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। জাতীয় পরিসংখ্যানের বিভাগের পক্ষ থেকে এবারই প্রথম তাদের জরিপে শিশু নিপীড়নের একটি প্রশ্ন সংযোজন করা হয়। তাতেই এই তথ্য বেরিয়ে আসে।

কর্তৃপক্ষ মনে করছে, শিশুদের এই দশা থেকে বের করে আনতে জাতীয়ভাবেই উদ্যোগ নিতে হবে। যৌন নিপীড়নের বাইরে এই জরিপে অংশ নেয়াদের মধ্যে ৯ শতাংশ বলেছেন তারা মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। ৭ শতাংশ জানান, তারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন এবং ৮ শতাংশের ভাষ্য, তারা গৃহনির্যাতনের শিকার।

যারা ধর্ষণের শিকার হয়েছেন তাদের প্রায় সবাই হয় বন্ধু, অথবা কোনো কাছের লোকের দ্বারা এ ঘটনার শিকার হয়েছেন। এর মধ্যে বন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ৩০ শতাংশ নারী। আর পরিবারের অন্য কোনো সদস্য দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ২৬ শতাংশ।

প্রতি চারজনের তিনজনই জানান, ঘটনার পর তারা বিষয়টি বিব্রতকর বা অপমানজনক কিংবা কেউ বিশ্বাস করবে না এমনটা মনে করে কাউকে জানান নি। একই ঘটনা ঘটেছে ছেলেদের ক্ষেত্রেও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে