,

‘বাহুবলি-টু’ মুক্তির তারিখ জানালেন করণ জোহর

 

বিনোদন ডেস্ক : গত বছর মুক্তি পেয়েছে ভারতের বহুল আলোচিত সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং। সিনেমার ক্লাইমেক্স দৃশ্যের কারণে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহটা একটু বেশি। সিনেমাটি যারা দেখেছেন তাদের মনে একটাই প্রশ্ন, ‘কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করলেন?’

Baahubali_top1470387869

আগামী বছর ২৮ এপ্রিল এ প্রশ্নের উত্তর জানতে পারবেন দর্শকরা। কারণ এই দিন মুক্তি পাবে বাহুবলি-দ্য কনক্লুশন।

ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর এ তথ্য জানিয়েছেন। সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্বাধিকার রয়েছে ধর্ম প্রোডাকশনের। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটে করণ লেখেন, ‘ধর্মা প্রোডাকশন এবং এএ ফিল্মস পুনরায় বাহুবলি’র সঙ্গে সংযুক্ত হতে পেরে সম্মানিত।’ অন্য একটি টুইটে লেখেন, ‘২০১৭ সালের ২৮ এপ্রিল, মুক্তি পাবে বাহুবলি সিনেমাটি।’

বর্তমানে চলছে এ সিনেমার পরবর্তী কিস্তি বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন’র চূড়ান্ত অংশের শুটিং। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে দৃশ্যধারণের কাজ। চলতি বছরের অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতারা। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা