,

ড্যাফোডিলের ‘সন্দেহভাজন’ ৯ শিক্ষার্থী আটক

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডির শুক্রাবাদ এলাকার একটি মেস থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্তত ৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

dd_45094

বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়। ‘সন্দেহভাজন’ হিসেবে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানায়, জঙ্গিবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রাবাদের ২১/৫ নম্বর ভবনে যায় পুলিশের একটি দল। চারতলা ভবনটিতে ‘জামিয়াতুস সালিহীন মাদ্রাসা’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি সেখানে মেসও রয়েছে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার মেসের চারটি কক্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েক শিক্ষার্থী ভাড়া থাকেন। মূলত তাদের মেসেই অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ অভিযান। আটকদের মধ্যে দু’জন মাদ্রাসাটির শিক্ষক বলেও জানা গেছে। পরে তাদের শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

আটক এক তরুণ সাংবাদিকদের কাছে দাবি করে জানান, তিনি ড্যাফোডিলের তড়িৎ কৌশল বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তিনিসহ মোট ১২ শিক্ষার্থী দুটি তলার মেসে থাকেন। তাদের সবাইকেই আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা