,

‘আইএস ইহুদি-নাসারাদের এজেন্ট’

 

নিজস্ব প্রতিবেদক : ইহুদি-নাসারাদের এজেন্ট হয়ে আইএস সারা বিশ্বে ইসলামকে ধ্বংস করতে চায়। ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও স্বাধীনতা শিক্ষা পরিষদ মাদ্রাসা ইউনিট এ আলোচনা সভা আয়োজন করে।

ation_45190

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিবন্ধন বাংলাদেশের মহাপরিচালক খান মো. আবদুল মান্নান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মাওলানা নূরুল হক ও মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

আইএস ইসরাইলের সৃষ্টি- একথা উল্লেখ করে বক্তারা অনুষ্ঠানে আরও বলেন, ফিলিস্তিনে প্রতিদিন যে সব নিরীহ নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে আইএস তার কোনো নিন্দা পর্যন্ত করে না। আইএস হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি।

প্রধান অতিথির বক্তৃতায় খান মো. আবদুল মান্নান বলেন, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জাতির পিতাকে হত্যা করেছে, তাদের প্রেতাত্মারা দেশে ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার জন্য জঙ্গিবাদ সৃষ্টি করেছে। তাই জঙ্গিবাদ থেকে ইসলামকে রক্ষার জন্য আলেম-ওলামাগণের প্রধান দায়িত্ব পালন করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, মওদুদিপন্থী জামায়াতিরা প্রকৃত ইসলামের পরিবর্তে মওদুদি দর্শনের প্রতিস্থাপনের মাধ্যমে আলেমগণের জন্য এলেম অর্জন করার রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) কখনো ইসলামিক স্টেট বা মুসলিম স্টেট তৈরি করেননি। তিনি পৃথিবীতে মদিনার রাষ্ট্রপতি কিংবা সেনাপতি হতে আসেননি। তিনি সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের মূল হোতা মওদুদি জামায়াত। তাই মওদুদিবাদের শবযাত্রার মাধ্যমে এদেশে জঙ্গিবাদ দমন করা হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান চৌধুরী বলেন, জঙ্গিবাদ দমনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা চালু করতে হবে। তিনি জঙ্গিবাদ দমনে ইমাম ও আলেম-ওলামাগণকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা