,

সন্ত্রাসের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে মিছিলটি বের হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে আবার উত্তর ফটকে এসে শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে মোতায়েন ছিলেন।

hefajot_45211

বিক্ষোভের আগে এক সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের শুরু থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি চলমান সন্ত্রাসের জন্য বস্তুবাদী শিক্ষাব্যবস্থাকে দায়ী করে কোরআন-হাদিসের আলোকে জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের নেতা আবদুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, আবদুল করিম, শেখ গোলাম আসগর, শওকত আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে দেশের শান্তি ও ঐক্য কামনা করে মোনাজাত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জামিয়া মোহাম্মদপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা