,

দেশে কোন আইএস নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে কোন আইএস নেই। দেশের মাত্র কয়েকজন বিপথগামী যুবক দেশের মুখে আইএসের কালিমা লাগিয়ে দিচ্ছে।
শুক্রবার সকালে কক্সবাজারে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী।

Xe932TM922qN866hm2

তিনি বলেন, ‘যারা জেএমবি, হুজি এই সমস্ত নামে আত্মপ্রকাশ করেছিল, এরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইএস হতে চাচ্ছে। এগুলোর মূলোৎপাটন করার জন্য আমরা সর্বপ্রকার প্রচেষ্টা নিয়েছি।

বাংলাদেশের মাটিতে কোনোভাবেই জঙ্গিদের আস্তানা গড়তে দেওয়া হবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশে আইএসের কোনো স্থান নেই। অতীতে যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন জঙ্গিবাদে লিপ্ত। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, যুদ্ধাপরাধের বিচার বিলম্বিত করতেই তারা নানা অপকৌশল নিচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজোয়ান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য যথাক্রমে আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক ও মো. ইলিয়াছ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা