,

জাতীয় ঐক্য চায় না সরকার : নোমান

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যের সম্ভাব্য প্রভাব নিয়ে সরকার ভীত। তাই জঙ্গিবাদ দমনে সরকার জাতীয় ঐক্য চায় না।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় নোমান এই অভিযোগ করেন।

abdullah-al-noman

আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার চারদিকে এমন পরিস্থিতি তৈরি করেছে যে, মনে হচ্ছে এখনই জঙ্গি এল। অথচ সরকার তাদের দায়িত্ব পালন করছে না। জঙ্গিবাদের যে সংকট তৈরি হয়েছে, সরকারকেই এই সংকটের সমাধান করতে হবে। শুধু অস্ত্র দিয়ে জঙ্গিবাদ মোকাবিলা করা যাবে না। এ জন্য পাল্টা দর্শন দরকার। সে জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য ছাড়া এককভাবে জঙ্গিবাদ মোকাবিলা করা বা এই সংকটের সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থে বিএনপির উদার দৃষ্টিভঙ্গি রয়েছে।

সভায় অন্যদের মধ্যে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা