,

হুম্মাম কাদের চৌধুরীর মুক্তি দাবি ফখরুলের

 

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

142084_117

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর নির্মম ও অমানবিক আচরণে সারা দেশটাই এখন একটা বিশাল কারাগারে রূপান্তরিত হয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তারের যে হিড়িক চলছে তাতে এ কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে সরকার তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আদালত চত্বর থেকে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া তারই বহিঃপ্রকাশ। আদালত চত্বর থেকে কাউকে গ্রেপ্তার বা আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া একদিকে বিধি-বিধানবহির্ভূত, অন্যদিকে আইনের শাসনের চরম অবনতি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘সরকার সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলোকে ধারাবাহিকভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে। বিরোধী দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন। একটা স্বাধীন দেশে নিশ্চিন্তে মানুষের চলাফেরা কিংবা বেঁচে থাকার সামান্যতম গ্যারান্টিও যেন আজ বিলীন হয়ে গেছে। এভাবে একটা দেশ চলতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য এখন দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে হুম্মাম কাদের চৌধুরীকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের সামনে থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে পুলিশের পক্ষ থেকে তাকে আটকের বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় তিনি হাজিরা দিতে গিয়েছিলেন।এর আগে সাত বছরের পুরনো একটি মামলার জের ধরে ২০১৫ সালের সেপ্টেম্বরে হুম্মামকে গ্রেফতার করেছিল পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে