,

নাসিরনগর ও বাঞ্ছারামপুর নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

fileআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার তৃণমূল পর্যায়ে গণতন্ত্র সমুন্নত রাখতে ভ’মিকা রাখছে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে। এই প্রতিষ্ঠানের সাথে মানুষের যে আত্মিক সম্পর্ক রয়েছে তা বজায় রাখতে হবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে মানুষের সেবা করার যে সুযোগ সরকার জনপ্রতিনিধিদের দিয়েছে এর যথাযথ প্রয়োগ করে উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করতে সচেতনতা , গ্রাম আদালত কার্যকর , মানুষের সেবা নিশ্চিত ও সম্মিলিতভাবে আধুনিক ডিজিট্যাল ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর , নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করিয়ে বক্তৃতায় এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সুলতানপুর ইউনিয়ন পরিষদের পাচবারের নির্বাচিত চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্ব্হাী অফিসার জান্নাতুল ফেরদৌস, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেসার, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া,ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, আওয়ামীলীগ নেত্রী শিউলী আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা