,

অলিম্পিকে ‘মশাল’ হাতে প্রথম বাংলাদেশি ড.ইউনূস

nনিউজ ডেস্ক: ইটারগ্রিসের অলিম্পিয়া শহর থেকে যাত্রা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। এর পর অলিম্পিকের সেই মশাল ব্রাজিলের আসে গত মে মাসে। অবশেষে কাল সেই মশাল হাতে নিয়ে রিওর রাজপথ প্রদক্ষিণ করলেন ড. মুহম্মদ ইউনূস। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পেলেন এই সম্মান।
অলিম্পিকে যে মশাল হাতে নেবেন, সেটা তিন দিন আগেই জানা গিয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন সেই সৌভাগ্য হলো নোবেল বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদের। কাল শিখার যাত্রা শুরু হয় রিওর অলিম্পিক পল্লি থেকে। এর পর রিওর পশ্চিমের শহরতলি কাম্পো গ্রান্দেতে আসার পর সেটি হাতে নেন ড. ইউনূস। ২০০ মিটার পর্যন্ত দূরত্ব হেঁটেছেন সেই শিখা নিয়ে। রাস্তার দুই ধারে সার বেঁধে দাঁড়িয়েছিলেন অনেক দর্শক।

তাদের দিকে হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন ইউনূস। দুই পাশে নিরাপত্তারক্ষীরা অবশ্য সতর্ক ছিলেন, কোনো অনাহূত আগন্তুক যাতে ভেতরে ঢুকে না যায়। ইউনূসের এই মশাল হাতে নেওয়ার একটা ভিডিও পোস্ট করেছে রিও অলিম্পিকের অফিশিয়াল ওয়েবসাইট।
এই মশায় ধীরে ধীরে অলিম্পিক স্টেডিয়ামের দিকে এগিয়ে চলেছে। শেষ মুহূর্তে মশাল দিয়ে স্টেডিয়ামের মূল বিশাল মশালটি প্রজ্বালন করা হবে। এর সঙ্গেই শুরু হবে এবারের অলিম্পিক। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা