,

সৌদিতে খাবার সংকটে কেন বাংলাদেশিরা!

1470290277নিউজ ডেস্ক: বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশই কাজ করে সৌদি আরবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে বহু কম্পানিতে কাজ বন্ধ হতে শুরু করেছে গত বছর থেকেই। সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা নির্মাণ সংস্থাগুলোর। অনেক প্রতিষ্ঠানের শ্রমিকদের হঠাৎ করেই ছাঁটাই করা হয়েছে। অনেকে মাসের পর মাস বেতন পাচ্ছেন না। শ্রমিকদের জন্য নির্মিত শিবিরগুলোতে তাঁদের দিন কাটছে প্রায় অভুক্ত অবস্থায়। সৌদিতে খাবার সংকটে কেন থাকবে বাংলাদেশিরা? এই প্রশ্নই এখন অনেকের মধ্যে।

এক বাংলাদেশী শ্রমিক জানান, “আঠারো বছর ধরে তিনি সেখানে কাজ করছেন। কিন্তু হঠাৎ করে কাজ হারানোয় এবার তাঁর দিন কাটছে কোনো রকমে এক বেলা খেয়ে। জানা যায় সম্প্রতি সেখানে কয়েকটি কম্পানির নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার কারনে বেতন বন্ধ হয়ে যায় শ্রমিকদের। সেখানে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার শ্রমিকরা কাজ করতো।
এক বাংলাদেশী অভিযোগ করে বলেন, ‘দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু তারা ব্যবস্থা নেবে কিভাবে? দূতাবাসের কোনো কর্মকর্তা এসে দেখেননি আমরা কী অবস্থায় আছি। খেয়ে আছি, নাকি না খেয়ে আছি সেটা এসে কেউ দেখে নাই। শুধু বলে আসব আসব।’ তিনি আরো বলেন, কারো আকামা নেই। আকামা ছাড়া গেটের বাইরে যাওয়া যায় না।

গেটের বাইরে গেলেই পুলিশ আক্রমণ করে। একবার পুলিশ ধরলেই ২০ হাজার টাকা জরিমানা করে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিক, যারা সে দেশে বেকার রয়েছে, তারা যাতে অন্য চাকরিতে ঢুকতে পারে বা দেশ ত্যাগ করতে পারে সে লক্ষ্যে বিধিনিষেধ শিথিল করা হবে। ভারতীয় শ্রমিকদের মধ্যে প্রায় আট হাজার বেকার হয়ে পড়েছে। তবে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং জেদ্দায় রয়েছেন। পাকিস্তানেরও কয়েক শ শ্রমিক এখন সেখানে কর্মহীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা