,

‘বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি’ শফিউলের বিষয়ে যা বললো র‍্যাব

Jongi-Shafiul-arrested-at-Sholakiaনিউজ ডেস্ক: কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার আসামি শফিউল ইসলামকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব বলছে, এ সময় ‘বন্দুকযুদ্ধে’ শফিউল নিহত হন। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

আজ শুক্রবার সকালে র‍্যাব-১৪ এর কমান্ডিং অফিসার শরিফুল ইসলাম এসব কথা জানান। তাঁর ভাষ্য, চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শফিউলকে কিশোরগঞ্জের থানায় হস্তান্তর করতে নিয়ে যাওয়া হচ্ছিল। নান্দাইলের ডাংরি এলাকায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এরপর র‍্যাবের সঙ্গে তাদের ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। যে মাইক্রোবাসে করে শফিউলকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটির ওপরও হামলার চেষ্টা চলে।

র‍্যাব বলছে, অন্ধকার থাকায় কারা মোটরসাইকেলে এসেছিল, তা বোঝা যায়নি। ‘বন্দুকযুদ্ধের’ পর আলোর ব্যবস্থা করে দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একজন শফিউল। আরেকজনের পরিচয় মেলেনি।

ঘটনাস্থল থেকে তিনটি আধুনিক পিস্তল, দুটি চাপাতি, অবিস্ফোরিত একটি ককটেল ও নিবন্ধনবিহীন দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ, গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী শফিউলকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা