,

সরকারের মধ্যেই জঙ্গি আছে : শাহ্ মোয়াজ্জেম

3নিউজ ডেস্ক : সরকার জঙ্গিবাদকে লালন-পালন করছে এবং তাদের মধ্যেই জঙ্গি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে সাঁজা দেয়ার প্রতিবাদে এ সমাবেশটির আয়োজন করা হয়।

সমাবেশে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জঙ্গিবাদের কথা বলে সরকার ব্যাংক লুট, নারী নির্যাতন, গুম-খুনসহ সব অপকর্মের কথা আড়াল করতে চায়। আমি মনে করি, সরকারের মধ্যেই জঙ্গি আছে, তারাই জঙ্গিদের লালন-পালন করছে।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের ঘরে আমেরিকাপন্থী, রাশিয়াপন্থী, ভারতপন্থী, চীনপন্থী নেতারা আছেন। তাদের ঘরের মধ্যেই জঙ্গি আছে।’

দেশ আইয়্যামে জাহেলিয়াতের যুগে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘বর্তমান সরকারের শাসন আমলে ১ মাসে আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি রিমান্ডে থাকাকালীন বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। কী এক আজব দেশে আমরা বসবাস করছি!’

গুম-খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন- সাবেক সাংসদ শাহ মোহাম্মাদ আবু জাফর, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, ছাত্রদল নেত্রী অন্তরা চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা