,

জেনে নিন শিশুর দৃষ্টিশক্তির সমস্যার লক্ষণগুলো

24621-boroঅনলাইন ডেস্ক : আপনি কি জানেন, বাচ্চাদের স্কুলের পড়াশোনার ৮০ শতাংশই দৃশ্যমান ভাবে শেখানো হয়? অর্থাৎ যদি আপনার সন্তানের দৃষ্টিশক্তির সমস্যা থাকে তাহলে এর ফলে তার উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। আর বেশিরভাগ শিশুই এটি নিজে থেকে বলতে পারেনা যে তাদের দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে। শিশুর সেই লক্ষণগুলো সম্পর্কেই জেনে নিই চলুন।

১। চোখ রগড়ানো:-
ঘুম আসলে চোখ রগড়ানোটা খুবই স্বাভাবিক। কিন্তু ঘুমের সময় ছাড়া অন্য সময়ে বার বার চোখ ডলা চোখের সমস্যা প্রকাশ করে।

২। মাথাব্যথা:-
আপনার সন্তান যদি ঘন ঘন মাথাব্যথার অভিযোগ করে তাহলে তার চোখ পরীক্ষা করানো প্রয়োজন।

৩। একচোখ ঢেকে দেখার চেষ্টা করলে:-
খেলার সময় বাচ্চারা এমন করতেই পারে। তবে বাচ্চা যদি টিভি দেখার সময় বা পড়ার সময় প্রায়ই এক চোখ ঢেকে অন্য চোখ দিয়ে দেখার চেষ্টা করে তাহলে তা চিন্তার কারণ হতে পারে।

৪। উজ্জ্বল আলো অপছন্দ করে:-
উজ্জ্বল আলো শিশুর চোখের জন্য প্রখর হতে পারে যদি তার দৃষ্টিশক্তির সমস্যা থাকে। সে যখন কম উজ্জ্বল আলোতে যায় তখন একটি দাগ দেখতে পায় দীর্ঘ সময় যাবত।

৫। কোন জিনিস দেখার জন্য খুব কাছে গিয়ে দেখে:-
চোখের সমস্যা আছে এমন শিশুরা টেলিভিশনের খুব কাছে বসে অথবা পড়ার সময় বই খুব কাছে নিয়ে পড়তে দেখা যায়। এরকম করার কারণ তারা ঠিকমত দেখতে পায়না।

৬। চোখ লাল হওয়া:-
কারণ না জানলে শিশুর চোখ লাল হওয়াটা ভয়ের বিষয়। চোখ ওঠা বা অন্য কোন রোগের কারণে এমন হতে পারে, আবার দৃষ্টিশক্তির সমস্যার কারণেও এমন হতে পারে।

৭। চোখে ব্যথা হওয়া:-
শিশুর ঝাপসা দৃষ্টির সমস্যার কারণে চোখে ব্যথা হতে পারে। যদি আপনার সন্তান প্রায়ই চোখে ব্যথার অভিযোগ করে তাহলে দেরি না করে তাকে চেকআপের জন্য চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা