বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলহাজ-তনয় হত্যায় জড়িত ‘পাঁচজন সনাক্ত’

 
নিজস্ব প্রতিবেদক : কলাবাগানে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যায় সরাসরি জড়িত পাঁচজনকে ‘সনাক্ত’ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।দেশে-বিদেশে আলোচিত ওই হত্যাকাণ্ডের তদন্ত সংশ্লিষ্ট মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ”জুলহাজ-তনয় হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া পাঁচজনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

s5

আলোচিত মামলাগুলোর তদন্তে নিয়োজিতদের পরিচয় প্রকাশ না করার নির্দেশনা থাকায় ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে রাজি হননি।

তবে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী জানিয়েছেন, জুলহাজ-তনয় হত্যায় জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিম সদস্য শরিফুল ইসলাম ওরফে শিহাবকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন। জুলহাজকে হত্যার জন্য শিহাব খুনিদের অস্ত্র সরবরাহ করেছিল। দুই দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। শিহাব এখন কারাগারে রয়েছে।”

গত ২৫ এপ্রিল বিকালে পার্সেল দেওয়ার কথা বলে কলাবাগানের লেক সার্কাস এলাকায় জুলহাজ মান্নানের বাসায় ঢুকে পাঁচ থেকে সাতজন যুবক তাকে এবং তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে।

ওই বাড়ির দারোয়ান পারভেজ মোল্লাও হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

খুনিরা পালানোর সময় তাদের একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে রাখেন কলাবাগান এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই মমতাজ, যেখানে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মোবাইল ফোন পাওয়ার কথা সে সময় জানায় পুলিশ।

নিহত জুলহাজ মান্নান (৩৫) সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।

আর তার বন্ধু মাহবুব রাব্বী তনয় (২৬) ছিলেন লোকনাট্য দলের কর্মী। পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে শিশু নাট্য প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করতেন।

ঘটনার ১৯দিন পর পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম ওরফে শিহাবকে এ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেন।

বাংলাদেশে গত দুই বছর ধরে একের পর ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, ভিন্ন মতাবলম্বী ধর্মগুরু এবং ধর্মীয় সংখ্যালঘু হত্যার মধ্যে সমকামী অধিকার কর্মী জুলহাজ ও তনয়ের হত্যাকাণ্ড আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়। ওই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বিভিন্ন দেশ।

ঘটনার রাতেই জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।আর এএসআই মমতাজের ওপর হামলা এবং অস্ত্র পাওয়ার ঘটনায় কলাবাগান থানার এসআই শামীম আহমেদ আরেকটি মামলা করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত