,

অমিতাভের ধারে কাছে নেই শাহরুখ-আমির!

 
বিনোদন ডেস্ক : তারকাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এখন গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম হিসেবে বিবেচিত। প্রতিনিয়ত সোশাল সাইটে আপডেটের মাধ্যমে ভক্ত অনুসারিদের সাথে সখ্যতা গড়ে উঠে তাতে। আর এই মাধ্যমটিতে প্রবীণদের চেয়ে বেশি সরব থাকতে দেখা যায় তুলনামূলক নবীনদের। অথচ সোশাল সাইটে বুড়ো অমিতাভ বচ্চনের ধারে কাছেও নেই বলিউড সুপারস্টার আমির খান ও শাহরুখ খান!

2016_08_04_15_51_38_cxUFwM9kWnY6exVevTctVACEin1OEM_original

হ্যাঁ। বয়সে বুড়িয়ে গেলেও অভিনেতা হিসেবে এখনও পূজনীয় মেগাস্টার অমিতাভ বচ্চন। এমনকি বয়সে বুড়ো হলেও মনে প্রাণে তিনি এখনও তরুণই! তা না হলে তরুণদের সামাজিক যোগাযোগের প্লাটফর্ম টুইটার ও ফেসবুকেও তিনি কেন বলিউডের তরুণদেরও পেছনে ফেলে যাবেন!

ফেসবুক টুইটারে সরব অমিতাভ। প্রায়শই বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণসহ নিয়মিত খবরে আপডেট দিয়ে থাকেন তিনি। নতুনকে বরণ করে নেয়া এই মেগাস্টার এবার সবাইকে পিছনে ফেলেছেন। কারণ ফেসবুকে তাকেই সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন। ২৪ মিলিয়নের চূড়া স্পর্শ করলেন এই অভিনেতা।

যেকোনো অঙ্গনের একজন সুপারস্টার সর্বদায় সাধারণ মানুষের কাছে অনুসরণীয়। তাই বলে অমিতাভ বচ্চনকে ২কোটি ৪০ লাখ মানুষ অনুসরণ করবে! যেখানে শাহরুখ খানকে ফেসবুকে এই মুহূর্তে অনুসরণ করেন মাত্র দুই কোটি মানুষ, আর আমির খানকে অনুসরণ করছেন দেড় কোটি মানুষ!

ফেসবুকে দুই কোটি ৪০ লাখ মানুষ অনুসরণ করায় উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও। তাই তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে যারা অনুসরণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, আপনাদের ভালোবাসা আর আশির্বাদের জন্যই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি।

শুধু ফেসবুকেই না ভারতে টুইটারেও তারকাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন মেগাস্টার অমিতাভ বচ্চনকে। এই মাধ্যমেও দ্বিতীয় অবস্থানে আছেন শাহরুখ। আর তৃতীয় স্থানে সুপারস্টার সালমান খান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে