,

বিয়ে নিয়ে ব্যস্ত ‘বারফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়েনা

 
বিনোদন ডেস্ক :আড়াই বছরের অস্ট্রেলিয়ান প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন ‘বারফি’ খ্যাত তারকা অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। মুক্তির প্রতীক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘রুস্তম’-এর প্রচারণায় গিয়ে নিজের বিয়ে প্রসঙ্গে এভাবেই খোলাখুলি বলেন এই অভিনেত্রী।

2016_08_04_17_09_40_m4FYZlT9I7ff4WcOmdKiohhdmS4rMp_original

১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার ও ইলিয়েনা ডি’ক্রজ অভিনীত বলিউডের আলোচিত সিনেমা ‘রুস্তম’। যে ছবিতে অক্ষয়কে বিয়ে করে ঘরিনি হতে দেখা যাবে বারফির নায়িকা ইলিয়েনাকে। অনস্ক্রিনে বিয়ের প্রসঙ্গটি আসতেই বাস্তব জীবনের বিয়ে নিয়েও প্রশ্ন উঠে ইলিয়েনার। আর তিনিও সাফ জানিয়ে দেন নিজের বিয়ের পরিকল্পনা।

বিয়ে নিয়ে ইলিয়েনা বলেন, দ্রুতই আমি বিয়ে করে সংসারী হতে চাই। আমাকে সবাই এরইমধ্যে বার্বি ডল ভাতে শুরু করে দিয়েছে। সবাই হয়তো ভাবছে আমি রূপকথার জগতে বাস করি। আমার কোনো শখ আহ্লাদ নেই। অথচ আমিও রক্ত মাংসের মানুষ।

এরপর পাত্রের কথাও বলেন ইলিয়েনা। বলেন, গত আড়াই বছর ধরে অস্ট্রেলিয়ান অভিনেতা ও ফটোগ্রাফার অ্যান্ডু নিবনের সাথে প্রেম করছেন তিনি। হ্যাপি এন্ডিং সিনেমার শুট করতে গিয়েই নিবনের সাথে তার পরিচয় তারপর সখ্যতা প্রেম। আর এখন তাদের প্রেমের বয়স প্রায় আড়াই বছর হতে চললো।

রনবীর কাপুরের সঙ্গে তুমুল আলোচিত আর জনপ্রিয় সিনেমা ‘বারফি’ দিয়ে বলিউডে যাত্রা করেছিলেন দক্ষিণী সুন্দরী ইলিয়েনা ডি’ক্রুজ। এরপর একাধিক সিনেমায় অভিনয় করলেও খুব একটা সাফল্য পাননি তিনি। তবে এবার অক্ষয়ের বদৌলতে হলেও সফলতা স্পর্শ করতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা